প্রতারিত হলে থানায় জিডি ও সাইবার পুলিশে অভিযোগ
অনলাইন জিডি কীভাবে করবেন, কী কী প্রমাণ লাগবে, আর বিকাশ-নগদের লেনদেন আটকাতে কত দ্রুত জানাতে হবে।
প্রথম এক ঘণ্টা সবচেয়ে জরুরি
বিকাশ, নগদ বা রকেটে টাকা চলে গেলে সাথে সাথে হেল্পলাইনে ফোন করুন (বিকাশ ১৬২৪৭, নগদ ১৬১৬৭, রকেট ১৬২১৬)। প্রতারক টাকা তুলে নেওয়ার আগে জানালে অনেক সময় লেনদেন আটকানো যায়।
জিডি করবেন যেভাবে
- থানায়: নিকটস্থ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করুন।
- অনলাইনে: বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি সেবা gd.police.gov.bd থেকেও জিডি করা যায়।
যা সাথে রাখবেন
- যে নম্বর/পেজ/লিংক থেকে প্রতারণা হয়েছে
- লেনদেনের ট্রানজেকশন আইডি, সময় আর পরিমাণ
- চ্যাট, এসএমএস বা কলের স্ক্রিনশট/রেকর্ড
- আপনার জাতীয় পরিচয়পত্র
সাইবার পুলিশ
অনলাইন প্রতারণা, হ্যাকিং বা ব্ল্যাকমেইলের ঘটনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ করা যায়। নারীরা অনলাইন হয়রানির শিকার হলে পুলিশের "Police Cyber Support for Women" সেবায় যোগাযোগ করতে পারেন। হুমকি বা জরুরি বিপদে ৯৯৯-এ ফোন করুন।
জিডির পাশাপাশি
জিডি করলে প্রতারককে ধরার আইনি প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের এখানে অভিযোগ করলে একই নম্বর থেকে অন্য কেউ ঠকার আগে সাবধান হতে পারে। দুটোই করুন।