মূল অংশে যান
আসল নাকি?

বাংলাদেশের প্রতারণা-সতর্কতা রেজিস্ট্রি

টাকা পাঠানোর আগে
যাচাই করুন

নম্বর বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, লিংকে ফিশিংয়ের ফাঁদ, ছবি-ভিডিও AI দিয়ে বানানো কিনা — দশ সেকেন্ডে, প্রমাণসহ।

ছবিতে একটা QR কোড আছে:

/৩০০০

ফিশিং, ভুয়া অফার, নকল সংবাদ সাইট বা বিপজ্জনক যেকোনো লিংক।

আপনার দেওয়া ছবি/ভিডিও প্রকাশ্যে দেখানো হয় না। ছবির লুকানো তথ্য (লোকেশন ইত্যাদি) মুছে গোপনে রাখা হয়।

এক জায়গায় চার রকম যাচাই

সন্দেহ যেখানেই হোক, উত্তর এক জায়গায়

  • নম্বর ও পেজ

    বিকাশ, নগদ, রকেট, মোবাইল নম্বর, ফেসবুক পেজ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ — যাচাইকৃত অভিযোগ আছে কিনা।

  • ফিশিং ও ভুয়া লিংক

    নকল বিকাশ সাইট, এক অক্ষর বদলানো ঠিকানা, নতুন কেনা ডোমেইন, ক্ষতিকর লিংকের আন্তর্জাতিক তালিকা।

  • AI ছবি ও ভিডিও

    ছবি বা ভিডিও AI দিয়ে বানানো কিনা, আর সম্ভব হলে কোন টুলে — ChatGPT, Gemini, Midjourney, Sora...

  • এসএমএস ও পোস্ট

    প্রতারণার পরিচিত কৌশল, ফ্যাক্ট-চেক আর সংবাদমাধ্যমে কী বলা হয়েছে।

নমুনা

নমুনা ফলাফল দেখুন

কাল্পনিক উদাহরণ দিয়ে দেখুন প্রতিটা যাচাই দেখতে কেমন। এগুলো শুধু ডেমো, আসল অভিযোগ নয়।

যাচাইকৃত অভিযোগ
০
নম্বর/পেজ চিহ্নিত
০
পোস্ট-লিংক যাচাই
০
সচেতনতা নির্দেশিকা
৫

যেভাবে কাজ করে

১

খুঁজুন

নম্বর, পেজের লিংক, ওয়েবসাইট বা টেলিগ্রাম আইডি দিন। কোনটা কী, আমরা নিজেই চিনে নিই।

২

প্রমাণ দেখুন

কতজন আলাদা মানুষ অভিযোগ করেছেন, কী ধরনের প্রতারণা, কবে — সব মডারেটর যাচাই করা।

৩

সতর্ক থাকুন, সতর্ক করুন

ঠকে থাকলে প্রমাণসহ এক মিনিটে অভিযোগ দিন। নাম বা ফোন নম্বর লাগে না।

যেসব প্রতারণার অভিযোগ নেওয়া হয়

বাংলাদেশে সবচেয়ে বেশি যেভাবে মানুষ টাকা হারান। এর কোনোটার শিকার হলে অভিযোগ দিন, পরের মানুষটা বেঁচে যাবে।

  • বিকাশ/নগদ এজেন্ট বা অফিস সেজে প্রতারণা
  • দুর্ঘটনা বা জরুরি অবস্থার কথা বলে টাকা চাওয়া
  • ফেসবুক শপ — টাকা নিয়ে পণ্য দেয়নি
  • ফেসবুক শপ — নকল বা ভিন্ন পণ্য
  • বিদেশে চাকরির প্রলোভন
  • লটারি বা পুরস্কার জেতার বার্তা
  • OTP বা পিন চাওয়া
  • লোন অ্যাপ — হুমকি বা হয়রানি
  • বিনিয়োগ বা এমএলএম প্রলোভন
  • নকল কেনাকাটার ওয়েবসাইট
  • ব্ল্যাকমেইল
  • অন্যান্য

আমরা মানুষের বিচার করি না

নম্বর, পেজ আর প্রমাণ দেখাই। সিদ্ধান্ত আপনার।

কোনো ব্যক্তিগত তথ্য নয়

অভিযোগ করতে নাম, ফোন নম্বর বা ইমেইল লাগে না। আমরা অভিযোগকারীর কোনো ব্যক্তিগত তথ্য রাখি না।

প্রকাশের আগে যাচাই

প্রতিটা অভিযোগ মডারেটর দেখে তবেই প্রকাশ হয়। নাম, ঠিকানা, ছবি কখনো দেখানো হয় না।

আপত্তির সুযোগ

নম্বর বা পেজটা আপনার হলে এবং অভিযোগ ভুল মনে হলে আপত্তি জানাতে পারবেন।

আরও যা পারবেন

ফোনের শেয়ার মেনু থেকে

ফেসবুক বা মেসেঞ্জারে সন্দেহজনক লিংক পেলে "Share → আসল নাকি" চাপুন। সাইটটি একবার "Add to Home screen" করে নিন।

QR কোড যাচাই

পোস্টার বা দোকানের QR কোডের ছবি দিন। ভেতরের লিংকটা বের করে এক চাপে যাচাই করুন।

পরিবারকে সতর্ক করুন

যাচাইয়ের ফলাফল এক চাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান, যাতে বাবা-মা, আত্মীয়রাও সাবধান থাকেন।

পাঁচ মিনিটে প্রতারণা চিনুন

সব নির্দেশিকা

ঠকেছেন? আপনার অভিযোগ অন্যকে বাঁচাবে

প্রমাণসহ অভিযোগ দিন, মডারেটর যাচাই করে প্রকাশ করবেন। আপনার নাম বা নম্বর কোথাও দেখা যাবে না।

অভিযোগ করুন
নির্দেশিকা

প্রতারিত হলে এখনই যা করবেন

  1. ১

    টাকা পাঠিয়ে থাকলে সাথে সাথে হেল্পলাইনে কল করুন

    যত দ্রুত জানাবেন, টাকা আটকানোর সম্ভাবনা তত বেশি। বিকাশ ১৬২৪৭, নগদ ১৬১৬৭, রকেট ১৬২১৬।

  2. ২

    থানায় জিডি করুন

    নিকটস্থ থানায় অথবা অনলাইনে gd.police.gov.bd থেকে জিডি করা যায়। লেনদেনের স্ক্রিনশট ও ট্রানজেকশন আইডি সাথে রাখুন।

    gd.police.gov.bd
  3. ৩

    সিআইডি সাইবার পুলিশ সেন্টারে জানান

    অনলাইন প্রতারণা, ব্ল্যাকমেইল বা হ্যাকিংয়ের অভিযোগ সিআইডির সাইবার পুলিশ সেন্টার নেয়।

  4. ৪

    অনলাইন কেনাকাটায় ঠকলে ভোক্তা অধিকারে অভিযোগ করুন

    জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১।

  5. ৫

    জরুরি বিপদে ৯৯৯

    হুমকি বা তাৎক্ষণিক বিপদে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করুন।

কেউ ফোন করে OTP বা পিন চাইলে কখনো দেবেন না। বিকাশ/নগদ/ব্যাংক কখনো পিন চায় না।